অবরোধে ইবিতে সকল পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস ও অফিস

৩০ অক্টোবর ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের দিনগুলোতে অনিবার্য কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নিয়োগ প্রদানের জব টেস্টও স্থগিত থাকবে।

সোমবার (৩০ অক্টোবর)  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। 

আরও পড়ুন: ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে একান্ত সময়, ১৪ ছাত্রছাত্রীকে জরিমানা

তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে।  

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারা দেশে অবরোধের কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি-জামায়াত। দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছে এ কর্তৃপক্ষ।

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950