ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে একান্ত সময়, ১৪ ছাত্রছাত্রীকে জরিমানা

৩০ অক্টোবর ২০২৩, ০৫:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে

রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে © সম্পাদিত

সিলেটের গোলাপগঞ্জে অপ্রীতিকর অবস্থায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ শিক্ষার্থীসহ রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন বয়সের ৭ জন করে ছাত্র-ছাত্রী রয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) সকালে পৌর এলাকার চৌমুহনীতে অবস্থিত কাজি ফার্মস নামে এই রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপপরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ, গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার সভাপতি আব্দুস সামাদ।

আরও পড়ুন: হরতাল আর অবরোধের মধ্যে পার্থক্য কী

জানা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজি ফার্মস নামে রেস্টুরেন্টে বসে অপ্রীতিকর কর্মকাণ্ডে লিপ্ত হন। এমনই অভিযোগ ছিলো প্রশাসনের কাছে। 

অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪ জন ছাত্র-ছাত্রীকে ধরে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও রেস্টুরেন্ট মালিক মামুন আহমদকে ১০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
নতুন দামে আজ দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে, কড়া জবাব দিলে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢাবির সাংবাদিকতা-থিয়েটারসহ ৮ বিভাগকে ৩টিতে একীভূতের প্রস্তাব
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence