গোপালগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার 

০৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ PM
টুঙ্গিপাড়া থানা

টুঙ্গিপাড়া থানা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারি ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে এক রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গওহরডাঙ্গা গ্রামের কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬), লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এছাড়া ৩ টি মাদক মামলার আসামি তরিক মুন্সীকে (২০) গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কে কেন্দ্র শ্রীরামকান্দি- গওহরডাঙ্গা গ্রামের সংঘর্ষে ১৫-২০ জন আহত হয়। এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। পরে এমামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসলে শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও বলেন, এ ছাড়া ওই দিন রাতে ৩ টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকে উপজেলার নিলফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950