ফরিদপুরে অভিযানে ১৪ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২

০৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ PM
মাদকসহ গ্রেপ্তার দুজন

মাদকসহ গ্রেপ্তার দুজন © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক অভিযানে ৪১ কেজি গাঁজা ও ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ভাঙ্গা টোল প্লাজার দুই পাশে ঢাকা-বরিশাল ও খুলনা-ঢাকা মহাসড়কে পৃথক তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪৩ হাজার টাকা।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ৪১ কেজি গাঁজাসহ মো. মাইনুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী এলাকায়।

এসআরবি জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা। এ সময় মাইনুলের কাছ থেকে মাদক বিক্রির ৩১ হাজার ১৮৫ টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

অপর অভিযানে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভাঙ্গা টোল প্লাজার পূর্ব পাশে খুলনা-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৭১ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. আলী হোসেন (৫৬) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কোলকাতা ভোগদিয়া এলাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। আলী হোসেনের কাছ থেকে মাদক বিক্রির ৯০০ টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950