আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন

০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ PM
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন

আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর থেকে শুরু হয়। আবেদন করা যাবে আজ শনিবার (৭ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আজ রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন চলবে। এরপরই জানা যাবে কতজন আবেদন করেছেন।’

এর আগে গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

জানা গেছে, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এছাড়া মাদরাসা বোর্ডে পাশের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। 

১৯১ জনের মৃত্যুর দায়ে কেনিয়ায় ধর্মগুরুকে ২০০ বছরের কারাদণ্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950