শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুরোধে এবারও গুচ্ছে থাকছে জবি-ইবি

২০ মার্চ ২০২৩, ০৪:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© লোগো

শিক্ষক সমিতির বিরোধীতা সত্ত্বেও এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুরোধে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এ বিষয়ে একমত হয়েছেন।

আজ সোমবার দুপুরে ইউজিসির কনফারেন্স রুমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন ইউজিসির নীতিনির্ধারকরা। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত রয়েছেন।

সভায় উপস্থিত একজন জানান, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি গুচ্ছে থাকার বিষয়ে নির্দেশনা দিয়েছেন সেহেতু এবারের মতো থাকতে হবে। তাই এবারও গুচ্ছে ইবি ও জবি থাকছে।

আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। সমিতির নেতারা বলছেন, আগে যেভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে নিজেদের উদ্যোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবার থেকে সেভাবে পরীক্ষা নিতে হবে। 

এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে রুদ্ধদ্বার আজ এক বৈঠকে বসলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নীতিনির্ধারকরা।

ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা, ইজিবাইকের চাপা…
  • ০৯ নভেম্বর ২০২৬
লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে সার লুটের অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
মিনি স্টেডিয়াম চাইলেন এমপি মাসুদ, মন্ত্রণালয় বলল—‘আপনাদের ত…
  • ০৯ নভেম্বর ২০২৬
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্…
  • ০৯ নভেম্বর ২০২৬
মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না, এবার সিদ্ধান্ত ঢাবির জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950