গুচ্ছ ভর্তি বাতিলের দাবি ইবি শিক্ষক সমিতির

০৮ মার্চ ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছ ভর্তিকে বিদায় জানিয়ে আগামী ২১ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিল (এসি) ডেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শুরু করার প্রস্তাব জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস)। 

মঙ্গলবার (৭ মার্চ) শিক্ষক সমিতি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। আমাদের সিদ্ধান্ত প্রস্তাবনা আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছে না যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা। পরে সংবাদ সম্মেলন ডেকে গুচ্ছে না যাওয়ার বিষয়ে ব্যাখা দেন শিক্ষক নেতারা।

 

ট্যাগ: ইবি
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা খাতের নীতি ও পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে মাহ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৮ জনকে টাকা দেওয়া হলেও তালিকায় নেই নাম, নায়েমে সাড়ে ৩ কোট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬