ঢাবির টিএসসি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ PM
ঢাবির টিএসসি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট

ঢাবির টিএসসি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট © টিডিসি ফটো

‎ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন মেট্রোস্টেশন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর রাতে ঘটনাস্থলে পড়ে থাকা একটি সন্দেহজনক ব্যাগ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। অন্যদিকে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে হাতেনাতে আটক করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
‎
‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ টিএসসির মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। সাথে সাথেই সেখানে উপস্থিত ছাত্রদল নেতারা ধাওয়া দিয়ে সন্দেহভাজন দুজনকে ধরে ফেলেন। পরে রাতে খবর পেয়ে বোম্ব ডিসপোজাল টিম টিএসসির ওই মেট্রোস্টেশনের নিচে পড়ে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এবং ভেতর থেকে একটি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যাগটি ককটেল নিক্ষেপকারী দুর্বৃত্তদেরই ফেলে যাওয়া।
‎
‎এদিন হাতেনাতে আটককৃত দুজন হলেন— আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)। এর মধ্যে আব্দুল্লাহ আল জোবায়েরের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত হান্নান আলম মল্লিক এবং মাতার নাম জাহানারা খাতুন। অপর আটক ব্যক্তি জাবির সালেহীন দিপুর বাড়ি বাগেরহাট জেলায়। তাঁর পিতা জাহিদ হোসেন এবং মাতা সাবিনা আহম্মেদ। দিপু বর্তমানে রাজধানীর কলাবাগানের প্রথম লেন এলাকায় এপি আব্দুর সালাম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
‎
এ বিষয়ে ‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণের পর শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য প্রকৃত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
‎
‎প্রসঙ্গত, এর আগে গতকাল রোববারও (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ঢাবি ক্যাম্পাসে সংঘবদ্ধভাবে ৮ থেকে ৯টি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত তোরণ, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের গেট এবং বাংলাদেশ কুয়েত–মৈত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের সড়কে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
‎
‎রোববারের ওই অস্থিতিশীল পরিস্থিতিতে টিএসসি এলাকা থেকে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছিলেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। আটক ওই তিন ব্যক্তি হলেন— নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।

আটক হওয়া রেজওয়ান ছাত্রলীগের নেতা, প্রমাণ দিলেন ছাত্রদলের আহ…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
  • ০৯ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950