ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আটক দুজনের পরিচয় মিলল

০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ PM
 ঢাবিতে ককটেল বিস্ফোরণের দায়ে আটক দুই ব্যাক্তি

ঢাবিতে ককটেল বিস্ফোরণের দায়ে আটক দুই ব্যাক্তি © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬:৪০ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। আটক দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে ধাওয়া করে আটক করেন।

আটক আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত হান্নান আলম মল্লিক এবং মাতার নাম জাহানারা খাতুন। অপর আটক ব্যক্তি জাবির সালেহীন দিপুর পিতার নাম জাহিদ হোসেন এবং মাতার নাম সাবিনা আহম্মেদ। তার বাড়ি বাগেরহাট জেলায়। তিনি রাজধানীর কলাবাগানের প্রথম লেন এলাকায় এপি আব্দুস সালাম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, নীলক্ষেত তোরণ, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের গেট এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যবর্তী সড়কে এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

রবিবারের ঘটনায় টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনসহ মোট তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। আটক ব্যক্তিরা হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।

আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির টিএসসি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির উর্দু বিভাগে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন উদযাপন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950