ঢাকা বিশ্ববিদ্যালয়

ফের টিএসসিতে ককটেল বিস্ফোরণ, বৃষ্টিতে ভিজেই কয়েকজনকে আটক করে থানায় দিল ছাত্রদল

০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির নেতৃত্বে বৃষ্টিতে ভিজেই কয়েকজনকে আটক করে থানায় দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির নেতৃত্বে বৃষ্টিতে ভিজেই কয়েকজনকে আটক করে থানায় দিল ছাত্রদল © সংগৃহীত

‎ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বৃষ্টির মধ্যেই ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৃষ্টির মধ্যেই টিএসসির মেট্রো স্টেশনের নিচে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল নেতাকর্মী কয়েকজনকে ধরে ফেলেন।

এ প্রতিবেদন লেখার সময় আটককৃতদের শাখা ছাত্রদল সভাপতি ‎গণেশ চন্দ্র রায় সাহসের নেতৃত্বে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করে।

‎তিনি আরও বলেন, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

‎এর আগে গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত তোরণ, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের গেট এবং বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

রবিবারের ওই ঘটনায় টিএসসি এলাকা থেকে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। আটক ব্যক্তিরা হলেন— নাটোর জেলার রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।

জাতিসংঘের ‘কপ-৩১’ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক…
  • ০৯ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপির কার্যালয় পোড়ানো মামলার আসামি পেলেন স্বেচ্ছাস…
  • ০৯ নভেম্বর ২০২৬
পেছাতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৯ নভেম্বর ২০২৬
সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ এমপি, তালিকায় কোন দলের কার…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950