ঢাবির উর্দু বিভাগে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন উদযাপন

০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ PM
ঢাবিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন পালন

ঢাবিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন পালন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগে উপমহাদেশের শ্রেষ্ঠ কবি, চিন্তাবিদ ও ইসলামি দার্শনিক আল্লামা ইকবালের ১৪৯ তম জন্মদিবস উদযাপিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ) সকালে বিশ্ববিদ্যালয়ের উর্দু ডিপার্টমেন্ট কালচারাল ক্লাব এর উদ্যোগে ইকবালের জন্মদিবসের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উর্দু বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো: গোলাম মাওলা। 

উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা সুলতানা রিপার সঞ্চালনায় কুরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভাগের ৩ শিক্ষার্থী আল্লামা ইকবালের বিখ্যাত উর্দু গজল 'বাচ্চে কি দোয়া' সবার সামনে উপস্থাপন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উর্দু ডিপার্টমেন্ট কালচারাল ক্লাব এর আহবায়ক মো: তাওহীদুল ইসলাম। তিনি বলেন, ‘উর্দু বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক এবং সৃজনশীল প্রতিভাকে উদ্ভাসিত করার জন্য উর্দু ডিপার্টমেন্ট কালচারাল ক্লাব এর যাত্রা শুরু হয়েছে। ক্লাবের প্রথম কার্যক্রম হিসেবে আজকে আমাদের এই আয়োজন। এখন থেকে ক্লাবের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে উর্দু বিভাগের শিক্ষার্থীদেরকে সাংস্কৃতিকভাবে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের অর্গানাইজিং স্কিল বৃদ্ধিতে এই ক্লাব কাজ করবে।’

সর্বমোট ৩ টি পর্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ সেকশনে আল্লামা ইকবালের কাব্যে উপমহাদেশের রাজনীতি এবং পাশ্চাত্য ভাবনা শিরোনামে রচনা প্রতিযোগিতা, আল্লামা ইকবালের জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা এবং এবং তার বিখ্যাত গজল/কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদি ছিল।

রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ইমামুল হাসান সৌরভ, সাজেদা আক্তার এবং ইরাতফা বিনতে রিদওয়ান। কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সাজেদা আক্তার, সৈয়দা তানজির ফাতেমা এবং সুমাইয়া আক্তার রিয়া। আর গজল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মো: তাওহীদুল ইসলাম, আসফি রহমান প্রতিভা এবং কাজী মহিবুল হাসান। প্রতিযোগিতার ৩ টি সেগমেন্টে ৩ জন করে সর্বমোট ৯ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে।  

অনুষ্ঠানের ২য় পর্বে আল্লামা ইকবালের জীবন ও কর্মের উপর আলোচনা সভায় ‘একবিংশ শতাব্দীতে বাংলাদেশে আল্লামা ইকবালের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী। পরে ধারাবাহিকভাবে উর্দু বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য উপস্থাপন করেন।

উর্দু বিভাগে আল্লামা ইকবালের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার বলেন, ‘উর্দু এবং ফার্সির কবি আল্লামা ইকবালের চিন্তা এবং রাজনৈতিক দর্শনকে এই দেশের সর্বস্তরের মানুষ ধারণ করে। উর্দু বিভাগের আজকের এই আয়োজন আমাদেরকে ইকবালের দর্শনচর্চায় উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’

সভাপতির বক্তব্যে মো: গোলাম মাওলা বলেন, ‘আল্লামা ইকবালের দর্শন চর্চার পাশাপাশি আমরা উর্দু সাহিত্যের বিখ্যাত অন্যান্য কবি যেমন; মির্জা গালিব, শিবলী নোমানী, আলতাফ হোছাইন হালি প্রমুখের সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি।’

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল বিশেষ আকর্ষণ ‘মুশায়রা’। কবি মাজেদ ইকবাল তার লিখা উর্দু কবিতা সবার সামনে উপস্থাপন করেন। ‘মুশায়রা’ অংশে সভাপতিত্ব করেন উর্দু বিভাগের অধ্যাপক ড. মো: ইসরাফিল। তিনিও দর্শকদের উদ্দেশ্যে উর্দু কবিতার কয়েকটি লাইন উপস্থাপন করে সবাইকে মুগ্ধ করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি মাজেদ ইকবাল। এছাড়াও উর্দু বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আটক হওয়া রেজওয়ান ছাত্রলীগের নেতা, প্রমাণ দিলেন ছাত্রদলের আহ…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
  • ০৯ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950