কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা

০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ AM
ঢাবি ছাত্রদলের দুই নেতা মাহির ইবনে ওমর ও ফেরদৌস সিদ্দিক সায়মন

ঢাবি ছাত্রদলের দুই নেতা মাহির ইবনে ওমর ও ফেরদৌস সিদ্দিক সায়মন © টিডিসি সম্পাদিত

জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতা। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহির ইবনে ওমর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতায় তাদের এ সম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস সিদ্দিক সায়মন। তিনি সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহির ইবনে ওমর গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবেশ ও জলবায়ু নিয়ে তাঁদের দুজনেরই কাজের সূচনা রাজধানীর নটর ডেম কলেজে অধ্যয়নকালে বলে জানান তারা।

মাহির ইবনে ওমর বলে, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এ জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন। এতে আমরা যুক্ত হতে পেরে অত্যন্ত গর্বিত।

সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, ‘এ বছর আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১-এ যেতে পারব না ভেবেছিলাম। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানার পর ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন।’

অন্য খবর: সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন

এ সময় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে। কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে ফেরদৌস সিদ্দিক সায়মন বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য। কিন্তু সাউথ গ্লোবালের দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ বছর কপ-৩১-এ আমরা এই ক্ষতিপূরণ আদায় করব। ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে আর্থিক অনুদান নেওয়ার জন্য কণ্ঠ তুলব।’

বিশ্ব জলবায়ু সম্মেলনে নিজেদের অংশগ্রহণের উদ্দেশ্য সম্পর্কে দুই নেতা জানান, বৈশ্বিক এ মঞ্চে বাংলাদেশের জলবায়ু বাস্তবতা, তরুণ প্রজন্মের চিন্তাভাবনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্ভাব্য সমাধানের বিষয়গুলো তুলে ধরতে চান তারা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950