ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি

নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও

০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ AM
বাঁ থেকে শুরু বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও তানভীর আহমেদ রবিন

বাঁ থেকে শুরু বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও তানভীর আহমেদ রবিন © টিডিসি সম্পাদিত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

আজ রবিবার (৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত আহ্বায়ক কমিটির পদধারীদের নাম প্রকাশ করা হয়। 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনম সাইফুল ইসলাম। চার সদস্যের এই কমিটিতে আহ্বায়ক আবদুস সালাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলেরও সদস্য।

অন্যদিকে, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পাঁচ অগ্রাধিকারের কথা জ…
  • ০৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে ফিরছে স্বা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950