ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনিয়ে নিতে গুলিবর্ষণের অভিযোগ

০৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ AM
আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামে ছাত্রদল নেতা আটক

আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামে ছাত্রদল নেতা আটক © সংগৃহীত

কুষ্টিয়ার সদর উপজেলায় এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে আটকের অভিযোগ উঠেছে। এ সময় তাকে ছিনিয়ে নিতে তার অনুসারীরা গুলিবর্ষণ করেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনার ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ মুচিপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ হাসান পিয়াস কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব। তিনি হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। রবিবার সন্ধ্যায় পিয়াস ওই বাড়িতে প্রবেশ করলে নারীর স্বামী ও স্থানীয় লোকজন একটি কক্ষে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পিয়াসকে আটক করে মারধর করেন।

স্থানীয়দের অভিযোগ, পিয়াসকে উদ্ধারের জন্য তার অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ওই নারীর স্বামী অন্তর হোসেন বলেন, মারুফ হাসান পিয়াসের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করলেও এ বিষয়ে তার কাছে কোনো প্রমাণ ছিল না। বাড়ির পাশেই তার দোকান। পিয়াস বাড়িতে প্রবেশ করলে তার ভাতিজারা বাড়ির ফটকে তালা দিয়ে তাকে খবর দেন। পরে তিনি বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে ঘরের আলো বন্ধ অবস্থায় তাদের দেখতে পান।

অন্তর হোসেন আরও বলেন, পরে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তিনি কাজি ডাকেন। কিন্তু পিয়াস ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার লোকজন এসে গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মারুফ হাসান পিয়াস। তিনি বলেন, ওই নারী তার বন্ধুর ছোট বোন। ব্যক্তিগত সমস্যার কারণে ওই নারী তাকে ডেকেছিলেন। সেখানে তিনি সংঘবদ্ধভাবে মারধরের শিকার হন। পরে সেখান থেকে পালিয়ে আসেন।

গুলির শব্দ শোনার কথা স্বীকার করে পিয়াস বলেন, গুলিবর্ষণের সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। কারা গুলি করেছেন, তা তিনি জানেন না। তবে জাসদ ছাত্রলীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানতে পেরেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এলাকাবাসীর পক্ষ থেকেও কোনো ফোনকল বা জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বার্তা আসেনি। তবে ফেসবুকের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, সেখানে তিন রাউন্ড গুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেছেন। এ ছাড়া পুলিশ গুলির খোসাও উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জাসদ ও ছাত্রলীগের মধ্যে পটভূমিগত বিরোধের জেরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে গুলিবর্ষণের ঘটনাটি ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা পুলিশ যাচাই করছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950