ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে ইউজিসির সভায় ঢাবির কেউ ছিল না

০৯ নভেম্বর ২০২৬, ০৭:০০ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ PM
ইউজিসির সভা

ইউজিসির সভা © সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে এই সভা শেষে সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, এই সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সশরীরে, অনলাইন এবং তাদের প্রতিনিধি উপস্থিত থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে কেউ ছিল না। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না থাকলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিদ্যালয়ের উপাচার্য সশরীরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে সংযুক্ত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বাইরে রয়েছেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যরা উপস্থিত না থাকলে তাদের প্রতিনিধি সভায় ছিলেন।

এদিকে, ইউজিসির এ সভার পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভা শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সবার সম্মতিক্রমে আবেদন থেকে শুরু করে পূর্বঘোষিত সূচিতেই সব চলবে।

ট্যাগ: ইউজিসি
জাতিসংঘের ‘কপ-৩১’ সম্মেলনে অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক…
  • ০৯ নভেম্বর ২০২৬
পেছাতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৯ নভেম্বর ২০২৬
সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ এমপি, তালিকায় কোন দলের কার…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ঘোষণা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950