জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি মেধাতালিকা প্রকাশ

০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটক © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে।

গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় প্রথম মেধাতালিকা প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন আইডি দিয়ে ফল জানতে পারছেন। এ ছাড়া বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এসএমএসে ফল জানতে ‘nu atdg’ লিখে একটি স্পেস দিয়ে আবেদন আইডি লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আজ থেকে ১৯ নভেম্বরের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এরপর আগাম ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি ফরমে দেওয়া তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে। কোনো তথ্য বা ছবিতে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজ কর্তৃক ভর্তি নিশ্চায়নের পর ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

এদিকে, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী আগে থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) বা স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকলে তাকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা চাইলে চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত ঘরে ‘Yes’ অপশন নির্বাচন করে বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কলেজে সংশ্লিষ্ট বিষয়ের শূন্য আসন এবং শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৫ নভেম্বর।

মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাবি, এবার সিদ্ধান্ত জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
সাগরপথে মিয়ানমারে সার পাচার: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সাবলেট থাকাদের দুঃস…
  • ০৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে জেলে-বাওয়ালিদে…
  • ০৯ নভেম্বর ২০২৬
সিলেটে ড্র করেও সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950