নেশন্স লিগের আগে পর্তুগাল দলে নতুন চমক নাজিনহো

০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ PM
ফ্লাভিও নাজিনহো

ফ্লাভিও নাজিনহো © সংগৃহীত

আসন্ন উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোনাকোর ডিফেন্ডার ফ্লাভিও নাজিনহো। তরুণ এই লেফটব্যাককে দলে অন্তর্ভুক্ত করেছেন পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুস। ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের আগে স্কোয়াডে শক্তি বাড়াতেই তাকে দলে নেওয়া হয়েছে।

আগামী ১৪ নভেম্বর ডেনমার্ক এবং এর তিনদিন পর ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। ক্যারিয়ারে এই প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র পর্যায়ে ডাক পেলেন তিনি। এর আগে পর্তুগালের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেললেও মূল জাতীয় দলে জায়গা হয়নি তার। 

প্রথমে বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করে মোনাকো। ক্লাবটি জানায়, গ্রীষ্মকালীন দলবদলে তাদের দলে যোগ দেওয়া এই ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন। সার্কেল ব্রুগে থেকে ফ্রান্সে আসার পর থেকেই দারুণ ছন্দে রয়েছেন নাজিনহো। মোনাকোর হয়ে বাঁ-প্রান্তে নিজেকে নির্ভরযোগ্য একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

এদিকে পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ সময়ে দলে ডাক পেয়েছেন নাজিনহো। লিগ ‘এ’-এর গ্রুপ-৪-এ বর্তমানে শীর্ষস্থান ধরে রেখেছে সেলেসাওরা। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের চেয়ে তাদের পয়েন্টের ব্যবধান ৬। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্যে শেষ দুই ম্যাচে মাঠে নামবে পর্তুগাল।

চলতি বছরের শুরুতে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে জাতীয় দলে খেলার সুযোগ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন নাজিনহো।

তিনি বলেছিলেন, “এটা অবশ্যই একটা স্বপ্ন! তবে আমি এমন মানুষ নই, যে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে পছন্দ করি। আমি সবকিছু ধাপে ধাপে এগিয়ে নিতে চাই। মোনাকোতে যোগ দেওয়াটাই আমার জন্য অনেক বড় একটি পদক্ষেপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে খেলার যে সুযোগ পেয়েছি, সেটাকে উপভোগ করা এবং নিজের সামর্থ্য প্রমাণ করা। আর কে জানে, হয়তো ২০৩০ বিশ্বকাপেও অংশ নিতে পারব।”

নাজিনহোর জাতীয় দলে অন্তর্ভুক্তির পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে নুনো তাভারেসের ফিটনেস সমস্যা। জর্জ জেসুসের ঘোষিত মূল স্কোয়াডে একমাত্র স্বাভাবিক লেফটব্যাক ছিলেন লাজিওর এই ডিফেন্ডার। কিন্তু রোববার নাপোলির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার পরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

পরবর্তী সময়ে লাজিওর কোচ জেনারো গাত্তুসো জানান, ম্যাচ শুরুর আগেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তাভারেস। ফলে আসন্ন আন্তর্জাতিক ম্যাচ দুটির আগে বিকল্প খেলোয়াড় হিসেবে নাজিনহোকে দলে নেওয়া ছাড়া জাতীয় দলের কোচিং স্টাফদের সামনে কার্যত আর কোনো উপায় ছিল না।

তাভারেসের চোট কতটা গুরুতর, সে বিষয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়ার কথা রয়েছে। তবে নাজিনহোকে দলে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আসন্ন ম্যাচগুলোতে লাজিওর এই ডিফেন্ডারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এমন পরিস্থিতিতে দলের রক্ষণভাগের ভারসাম্য ধরে রাখা জর্জ জেসুসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে দুর্দান্ত ফর্ম নিয়ে জাতীয় দলে যোগ দিচ্ছেন মোনাকোর এই তরুণ ডিফেন্ডার। জাতীয় দলের সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন সাবেক মোনাকো তারকা বার্নার্দো সিলভাকে।

সিনিয়র জাতীয় দলে নাজিনহোর এই যাত্রা মূলত ধারাবাহিক উন্নতি ও নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার গল্প। পর্তুগালের বিখ্যাত স্পোর্টিং সিপি একাডেমি থেকে উঠে এসেছেন তিনি। ক্লাবটির মূল দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। তবে নিয়মিত খেলার সুযোগ পেতে পরবর্তী সময়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন।

এরপর বেলজিয়ামের ক্লাব সার্কেল ব্রুগের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন নাজিনহো। সেখানে প্রাণবন্ত ও আক্রমণাত্মক ফুটবল খেলে নজর কাড়েন তিনি। তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সাম্প্রতিক গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের চুক্তিতে মোনাকোর স্টেড লুই দ্বিতীয়তে যোগ দেন এই তরুণ ফুটবলার।

ফ্রান্সে পা রাখার পর থেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন নাজিনহো। ২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মোনাকোর হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।

আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির টিএসসি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির উর্দু বিভাগে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন উদযাপন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950