লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের

২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যাচে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হারের পেছনে বড় ভূমিকা রেখেছে দুটি আত্মঘাতী গোল।

এর আগে ইউরোপের আরেক দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। তবে পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তরুণ ফুটবলাররা।

ম্যাচের প্রথম মিনিটেই বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সপ্তম মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ১২তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৮তম মিনিটে আরও একটি আত্মঘাতী গোল হজম করলে ৩-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো আয়োজন করেছে বয়সভিত্তিক এই বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। এতে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬