বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন করবে: রবি উপাচার্য

০৬ মার্চ ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© টিডিসি ফটো

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম। সোমবার (৬ মার্চ) সিরাজগঞ্জের শাহজাদপুরস্থ রংধনু মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রবি উপাচার্য।

উপাচার্য বলেন, আমাদের যে নবীন শিক্ষার্থীরা স্বপ্ন দেখছে উপরে ওঠার, সে স্বপ্নের সঙ্গে তাদের সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের এই নবীন প্রজন্মই বাংলাদেশ যে স্বপ্ন ও  লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে এবং আমাদের  মহান মুক্তিযুদ্ধ যে লক্ষ্য নিয়ে সংঘটিত  হয়েছিল, সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারবে। 

আরও পড়ুন: ইংরেজি পারেন না স্নাতকের শিক্ষার্থীরাও, দুর্বলতা কোথায়?

তিনি আরও বলেন, এই যে তাদের উপরে উঠে চলা, আমি এই উপরে উঠে চলাটা দেখতে পছন্দ করি। আমার কাছে মনে হয় নবীন প্রজন্ম অনন্তকাল ধরে, প্রজন্মের পর প্রজন্ম এরকম করে উপরে উঠতে থাকুক এবং দেশের যে সমৃদ্ধি, দেশের যে উন্নয়ন সেই সমৃদ্ধি, উন্নয়নে অবদান রাখুক এবং অন্তরে দেশপ্রেম উজ্জীবিত করুক।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন ও  পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদীসহ প্রমুখ।

যবিপ্রবিতে কর্মরত অ্যালামনাইদের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনু…
  • ০৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন কেন, সংবিধান অনুযায়ী বর্তমান র…
  • ০৪ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
  • ০৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশে…
  • ০৪ মার্চ ২০২৬
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান
  • ০৪ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার সরঞ্জামাদি বিভিন্ন অঞ্চলে পাঠানোর সূচি প্রক…
  • ০৪ মার্চ ২০২৬