৪২তম বিসিএসের নন-ক্যাডারে নিয়োগের ফল প্রকাশ

১৪ আগস্ট ২০২২, ০৬:৩৯ PM
৪২তম বিসিএস

৪২তম বিসিএস © ফাইল ছবি

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ থেকে এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণি (৯ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) ২৭টি শূন্য পদে নিয়োগের জন্য সাময়িক সুপারিশ করা হয়।

সুপারিশ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কর্ম কমিশনের এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, ৪২তম বিসিএস (বিশেষ) এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯১৯ জন। এর মধ্যে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী ১ হাজার ৮১৪ জন প্রার্থীর মধ্য থেকে ইতোপূর্বে গত ২৯ মার্চ ৫৩৯ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

ট্যাগ: বিসিএস
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬