সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

২১ অক্টোবর ২০২৬, ১০:৫১ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ PM
নিহত সাইবুল ইসলাম জিসান

নিহত সাইবুল ইসলাম জিসান © সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে গিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এক শিক্ষার্থীসহ তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিহত আইইউটি শিক্ষার্থীর নাম সাইবুল হক জিসান (২৩)। তিনি ঢাকার উত্তরার বাসিন্দা এবং আইইউটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নিহত অপর দুজন হলেন—ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকার বাসিন্দা আল মাহিবুর ইবনে মোকাররম (রোহান) (২৪) এবং একই এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম (২৩)। নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টসংলগ্ন সৈকতে সাগরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ তীব্র ঢেউ ও স্রোতের মুখে পড়ে তারা বিপদে পড়েন এবং মুহূর্তের মধ্যে কয়েকজন পানিতে ভেসে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারে এগিয়ে আসেন।

স্থানীয়দের প্রচেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো সম্ভব হলেও অন্যদের রক্ষা করা যায়নি। পরে ঘটনাস্থল থেকে সাইবুল হক জিসানসহ তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনায় আরও দুজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, হিমছড়ি সৈকতে গোসলে নেমে ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এ ছাড়া নিখোঁজ অপর দুই পর্যটককে উদ্ধারে পুলিশ ও প্রশাসনের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আইইউটি শিক্ষার্থী সাইবুল হক জিসানের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। জিসানের বন্ধু ও রুমমেট ইমতিয়াজ মোরশেদ আদনান সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু সংবাদ দিয়ে লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রুমমেট ও প্রিয় বন্ধু জিসানকে তাঁর একজন শহীদ হিসেবে কবুল করুন। তিনি তাঁর বান্দাদের সাথে যে ওয়াদা করেছেন, সে অনুযায়ী জিসানকে তাঁর সর্বোচ্চ মাকাম বা মর্যাদা দান করুন এবং আমাদের সবাইকে যেন তার সুন্দর হাসিটি আবার দেখার তৌফিক দান করুন।’

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950