ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি

২০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ AM
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন © সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দিনদুপুরে ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কের হিমছড়ি ঢালা এলাকায় একই দিনে দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা। গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় ওই সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার পথ আটকে দেয় একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয়। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা মুঠোফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতরা।

একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও ডাকাতির ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে আরেকটি অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

একই দিনে একই এলাকায় দুই দফা ডাকাতির ঘটনায় ঈদগাঁও-ঈদগড় সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পাহাড়ি এই সড়কে দিনের বেলায়ও এমন অপরাধের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ডাকাতির খবর পাওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করেছে। পাহাড়ি এলাকায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটিতে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং ডাকাত দলের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950