কক্সবাজারে মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) ধাক্কায় আফরিন সুলতানা (৫) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আয়ান (৭) নামে আরও এক শিশু আহত হয়েছে। নিহত ও আহত শিশু দুজন সম্পর্কে কাজিন। দুর্ঘটনার পর মিশুকচালক তাকিল (১৮) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আফরিন সুলতানা ও আহত আয়ানের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায়। ১১ জনের একটি পর্যটক দল কক্সবাজার ও মহেশখালী ভ্রমণে এসেছিল। আগামী ২১ তারিখ পর্যন্ত তাদের কক্সবাজারে অবস্থান করে বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার পরিকল্পনা ছিল।

আজ সকাল ১১টার দিকে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত মিশুক শিশু দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরিন সুলতানার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয় শিশু আয়ান।

নিহত শিশুর মামা মেসবাহ উদ্দীন ভূঁইয়া জানান, সকাল ১১টার দিকে দ্রুতগতির মিশুকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় তাদের পরিবার ও সঙ্গে আসা স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, দুর্ঘটনার পর মিশুকচালক তাকিল (১৮) পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। তাকে আটকের পর  পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

স্থানীয়দের অভিযোগ, পর্যটন মৌসুমে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950