পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

২০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ PM
মৃত বিড়াল হাতে সামশুল আলম

মৃত বিড়াল হাতে সামশুল আলম © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। পরিবারের সদস্যের মতো যত্নে লালন-পালন করা বিড়ালটির এমন মৃত্যুতে শোকাহত মালিক সামশুল আলম। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সামশুল আলম তার পালিত ছাগল বাড়ির পেছনের একটি খালি জায়গায় বেঁধে দিতে যাচ্ছিলেন। এ সময় তার পোষা বিড়ালটিও পেছন পেছন সেখানে যায়। একপর্যায়ে প্রতিবেশী ফরিজা বেগমের পালিত কুকুর বিড়ালটিকে আক্রমণের চেষ্টা করে। তখন সামশুল আলম কুকুরটিকে ধাওয়া করে তাড়িয়ে দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফরিজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেছেন সামশুল আলম। এতে বিড়ালটি গুরুতর আহত হয় এবং পরে মারা যায়।

ঘটনার পর বিড়ালটিকে উদ্ধার করে চকরিয়া পশু হাসপাতালে নিয়ে যান মালিক। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিড়ালটিকে মৃত ঘোষণা করেন। পরে বিড়ালের মরদেহ নিয়ে থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সামশুল আলম বলেন, তার কাছে বিড়ালটি কেবল একটি পোষা প্রাণী ছিল না, বরং পরিবারের সদস্যের মতো ছিল। অত্যন্ত যত্নে লালন-পালন করা প্রাণীটিকে এভাবে হারিয়ে তিনি ভেঙে পড়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ নিরীহ প্রাণীর ওপর নিষ্ঠুর আচরণ করার সাহস না পায়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যার অভিযোগে তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950