মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু

২১ অক্টোবর ২০২৬, ১১:২১ PM
আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু

আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু © সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে তিন শিশু। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অপর শিশুটি এখনো নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এ ঘটনা ঘটার পর উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। খবর গালফ নিউজের

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রবল স্রোতের পানিতে তিন শিশু ভেসে গেছে—এমন খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

উদ্ধারকারীরা অভিযান চালিয়ে একজন শিশুকে জীবিত উদ্ধার করেন। পরে দ্বিতীয় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে তৃতীয় শিশুর সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কর্তৃপক্ষ বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের উপত্যকা, পানির প্রবল স্রোত প্রবাহিত হওয়ার পথ এবং নিচু এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় বৃষ্টির পানি দ্রুত জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে।

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে যেসব উপকার
  • ১২ নভেম্বর ২০২৬
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢ…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950