মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM
হুথিদের হামলার মুখে তিন শহরে রেড অ্যালার্ট জারি

হুথিদের হামলার মুখে তিন শহরে রেড অ্যালার্ট জারি © টিডিসি

হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে তিন গুরুত্বপূর্ণ শহর মক্কা, তায়েফ ও জেদ্দায় সম্ভাব্য বিপদ সম্পর্কে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এ সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। খবর আনাদুলো এজেন্সি

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্‌ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়েছে। তবে কী ধরনের বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

সতর্কবার্তায় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে বা জানালা থেকে দূরে কোনো কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবনে প্রবেশ অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।

গাড়িচালকদের সতর্কতা পাওয়ার পর সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়েছে। গত কয়েক দিনে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি বাহিনী ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬