মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ AM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনা © সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তার মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। তার বাবার নাম রবিউল আউয়াল।

নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে তিনি দেশে এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে মোটরসাইকেল চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950