৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু আজ

২৪ জুলাই ২০২২, ০৯:১৯ AM

© সংগৃৃহীত

আজ রোববার (২৪ জুলাই) থেকে শুরু হবে ৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত এই বিসিএসের প্রিলিমিনারি টেস্টে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্তৃক মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে। কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৩তম বিসিএস এর লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক রোববার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে এবং আগামী ৩১ জুলাই শেষ হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

“পরীক্ষা হলে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরণের কোন কিছু বহন করতে পারবে না।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারী দৈবচয়ন (Random) ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময় সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে, নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা হলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

জানা যায়, গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

আর এ পরীক্ষায় অংশগ্রহণ করেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
তিনদফায় মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ইবির মেগা…
  • ২৩ মার্চ ২০২৬
জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ প্রসঙ্গে অবস্থান …
  • ২৩ মার্চ ২০২৬
আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি
  • ২৩ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটিসহ ৬ দাবি ইনকিলাব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence