বিসিএসে বেছে নেওয়া যাবে নন-ক্যাডার পদ

২০ জুলাই ২০২২, ১২:৩৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএস থেকে নন-ক্যাডারেও পদ বেছে নিতে পারবেন উত্তীর্ণ প্রার্থীরা। নন-ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন করে আবেদনের শুরুতে ক্যাডারের মতো নন-ক্যাডারেও পছন্দ নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে। আগামী নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞপ্তি জারি হতে পারে।

চাকরিপ্রার্থীরা বর্তমানে শুধু পছন্দের ক্যাডার পদ দিতে পারেন। নন-ক্যাডারে নিয়োগ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আসা তালিকার ভিত্তিতে।পিএসসির একজন সদস্য জানিয়েছেন, নন-ক্যাডারে নিয়োগে যে শূন্য পদগুলো সামনে থাকে, মেধাতালিকা অনুসারে সেসব পদে নিয়োগ দিয়ে থাকি। পরে পিএসসির কাছে অনেক সময় ভালো পদে নিয়োগের তালিকা আসে। 

তিনি বলেন, পরের তালিকায় নন-ক্যাডার প্রার্থীরাও মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের চেয়ে ভালো পদ পান। এতে বৈষম্য হয়। পিএসসিরও কিছু করার থাকে না। এ কারণে নন-ক্যাডারেও পছন্দের পদের তালিকা নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে।

আরো পড়ুন: পাঁচ বিভাগে ১৪ শিক্ষক নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জানা গেছে, ৪৫তম বিসিএস সামনে রেখে পিএসসি নন-ক্যাডারের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তাঁরা এ নিয়ে কাজ শুরু করেছেন।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, শূন্য পদের তালিকা আগেই আসুক। তাহলে প্রার্থীরা ঠিক করবেনতিনি নন-ক্যাডারের কোন পদে চাকরি পেতে চান। কেউ নন-ক্যাডারের চাকরি করতে না চাইলে সে অপশনও রাখা হবে। যোগ্য প্রার্থী মেধায় এগিয়ে থেকেও ভালো পদ পাবেন না, আবার পিছিয়ে থেকেও আকর্ষণীয় পদ পাবেন, এই বৈষম্য রাখতে চাই না।

টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
  • ২৫ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
প্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ
  • ২৫ আগস্ট ২০২৬
শুধু সরকারি নয়, সব ধরনের প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায়…
  • ২৫ আগস্ট ২০২৬