বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাসে পরিবর্তন

১৯ জুলাই ২০২২, ০৫:২৪ PM

© ফাইল ছবি

পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হবে।

দৈবচয়ন ভিত্তিতে আসনবিন্যাস প্রস্তুত করায় এবার নিজের সিট ও কক্ষ খুঁজে পেতে প্রার্থীদের সময় লাগবে। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার অনুরোধ জানিয়েছে পিএসসি।

ফেসবুকে অপপ্রচার-বিভ্রান্তিকর পোস্ট, সতর্ক করল মাদ্রাসা শিক…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান…
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা গণহত্যা দিবস আজ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি র…
  • ২৫ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ
  • ২৫ আগস্ট ২০২৬