৪৪তম বিসিএসে আবেদনের সময় শেষ

০২ মার্চ ২০২২, ০৫:৩৭ PM
সরকারী কর্ম কমিশনে

সরকারী কর্ম কমিশনে © ফাইল ফটো

৪৪তম বিসিএসে আবেদনের সময় আর বাড়ছে না। বুধবার (২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত করা যাবে ৪৪তম বিসিএসের আবেদন। এ সময়ের পর আর আবেদন করা যাবে না।

বুধবার দুপুরে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪৪তম বিসিএসের আবেদনের সময় আর বাড়ানো হবে না। আজই আবেদনের শেষ সময়। নির্ধারিত সময়ের পর আবেদন বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

জানা যায়, ২০২১ সালে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। শুরুতে এই আবেদনের জন্য শেষ সময় ছিল এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। পরে এ বিসিএস পরীক্ষার জন্য আবেদনের সময় বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

৪৪তম বিসিএসের সম্ভাব্য প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২৭ মে বলে জানিয়েছে পিএসসি।

বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬
সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬