কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা

২২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ PM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

হাসপাতাল প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি ৩০ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। ফলে আগামীকাল সকাল থেকেই তারা স্ব-স্ব ডিউটিতে ফিরবেন এবং রোগীদের সেবা প্রদান শুরু করবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ।

​ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোয় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জামের চরম ঘাটতি চলছে। এর পাশাপাশি অতিরিক্ত দর্শনার্থী ও রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বে থাকা আনসার বাহিনীর চরম অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকেরা প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত মবের শিকার হচ্ছেন। ইতোমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি রোগীর লোকজনের উগ্র আচরণ ও হুমকির মুখে সম্প্রতি এক নারী ইন্টার্ন চিকিৎসককে বাধ্য হয়ে সাধারণ পোশাকে ওয়ার্ড ত্যাগ করতে হয়েছে। এছাড়া হাসপাতালে কোনো অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে চিকিৎসকদের চরম হিমশিম খেতে হচ্ছে।

​তারা আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার এসব সমস্যার কথা জানানো হলেও তারা কেবল আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু অদ্যাবধি কোনো কার্যকর বাস্তব রূপ দেখা যায়নি। কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসকেরা ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা দেওয়া, রোগীর সাথে সর্বোচ্চ ২ জনের বেশি স্বজনকে ঢুকতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরবর্তী দিনগুলোতে সকল ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করার দাবি জানান।

​উদ্ভূত পরিস্থিতি নিরসনে দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা তাদের ৩০ ঘণ্টার টানা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রশাসনের এই আশ্বাসের পর হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগামীকাল সকাল থেকে হাসপাতালটিতে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পুনরায় চালু হবে।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬