মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কারা পাবেন

২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ PM
এক্স (সাবেক টুইটার) লোগো

এক্স (সাবেক টুইটার) লোগো © টিডিসি ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাসে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলেই পাওয়া যাবে ৩ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা। ভিডিও নির্মাতাদের উৎসাহিত করতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে নতুন কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি। তবে এ সুযোগ আপাতত সবার জন্য নয়। শুধু এক্সের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া নির্বাচিত ভিডিও নির্মাতারা এ অর্থ পাওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় ৩০ দিনের মধ্যে ভিন্ন ভিন্ন দিনে অন্তত ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। ভিডিওগুলোর জন্য নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক পাওয়ার শর্ত নেই। অর্থাৎ, নির্ধারিত নিয়ম মেনে ভিডিও পোস্ট করলেই নির্দিষ্ট অর্থ পাওয়ার সুযোগ থাকবে।

এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে মানসম্মত ভিডিও প্রকাশে নির্মাতাদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত বিভিন্ন প্ল্যাটফর্মের মনিটাইজেশন কর্মসূচিতে ভিডিওর দর্শকসংখ্যার ওপর আয়ের পরিমাণ নির্ভর করে। তবে ভিডিও কিকস্টার্ট বোনাসে নির্ধারিত শর্ত পূরণ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যাবে।

ভিডিও কিকস্টার্ট বোনাসের আওতায় প্রতিটি ভিডিও হতে হবে খাড়াভাবে ধারণ করা এবং দৈর্ঘ্য হতে হবে তিন মিনিটের কম। ভিডিওগুলো অবশ্যই মৌলিক হতে হবে। নির্মাতারা নিজেদের তৈরি অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওও এক্সে পোস্ট করতে পারবেন। তবে সেসব ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা যাবে না। অন্যের তৈরি ভিডিও পুনরায় পোস্ট করলেও এ কর্মসূচির আওতায় অর্থ পাওয়া যাবে না।

এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের এক্সের আমন্ত্রণ পেতে হবে। প্ল্যাটফর্মটি এখনো কাদের আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মানদণ্ড প্রকাশ করেনি। আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে নিবন্ধন করতে হবে।

এক্সের ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির সঙ্গে নতুন এ উদ্যোগের পার্থক্য রয়েছে। আগের কর্মসূচিতে অংশ নিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্টসংখ্যক ইমপ্রেশনসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। তবে ভিডিও কিকস্টার্ট বোনাসের ক্ষেত্রে এসব শর্ত বাধ্যতামূলক নয়।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কর্মসূচি ভবিষ্যতে আরও ভিডিও নির্মাতার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো জানায়নি এক্স।

দালানকোঠার শহরে অবলা প্রাণীদের মুখে হাসি ফোটান আইনজীবী বায়ে…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের
  • ২২ অক্টোবর ২০২৬
১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারা…
  • ২২ অক্টোবর ২০২৬
এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হব…
  • ২২ অক্টোবর ২০২৬
পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ব্যবসায়ী দাবি পু…
  • ২২ অক্টোবর ২০২৬
মাদক-মেলামেশা-আড্ডায় গ্রেপ্তারদের ৩৪ জনই ঢাবি-নর্থ সাউথ-বিই…
  • ২২ অক্টোবর ২০২৬