অভিষেক ম্যাচেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

২২ অক্টোবর ২০২৬, ০৬:২০ PM
আলিস আল ইসলাম

আলিস আল ইসলাম © টিডিসি ছবি

ওয়ানডে অভিষেকেই বড় ধাক্কা খেলেন বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ অফিসিয়ালরা। এ ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছেন তারা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে এখন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, বুধবার শারজাতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ম্যাচ অফিসিয়ালরা ২৯ বছর বয়সী এই স্পিনারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেন।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাকেন্দ্রে নিজের বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন করাতে হবে আলিসকে। পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাধ্যমে আলোচনায় আসেন আলিস। তবে ঘরোয়া ক্রিকেটেও একাধিকবার তার বোলিং অ্যাকশন অবৈধ বলে বিবেচিত হয়েছিল। পরে অ্যাকশন সংশোধন করে খেলায় ফেরেন তিনি এবং পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকের ম্যাচে ৮.৩ ওভার বল করে ৪৭ রান দেন আলিস। এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হয় তার।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬