৩৮তম বিসিএস: নন-ক্যাডার থেকে ১২৮ জনের সুপারিশ বাতিল

২৫ আগস্ট ২০২১, ১১:২৪ AM

© ফাইল ছবি

৩৮তম বিসিএস থেকে প্রাপ্ত ২য় শ্রেণির নন-ক্যাডার পদে ১২৮ জনের সুপারিশ বাতিল করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ বিধির শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেয়ায় তাদের সুপারিশ বাতিল করা হয়।

বুধবার (২৫ আগস্ট) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার ও নন-ক্যাডার ১ম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) ৪৩ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়ােগের জন্য ১ হাজার ১৩৯ জন প্রার্থীকে গত ৩০ জুন সুপারিশ করা হয়।

সুপারিশকরা ১ হাজার ১৩৯ জন প্রার্থীর মধ্যে শর্তানুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেওয়ায় সুপারিশসহ তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬