৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ

২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ PM
সেনা পাবলিক স্কুল ও কলেজ

সেনা পাবলিক স্কুল ও কলেজ © টিডিসি সম্পাদিত

ঢাকার সাভার সেনানিবাসে অবস্থিত সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক, অফিস সহকারী, লাইব্রেরিয়ানসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে সাত ধরনের পদে মোট ২২ জন নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক পদে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিষয়ক বিষয়ে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদেও লোক নেওয়া হবে।

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা

১. সহকারী শিক্ষক: ১৩ জন

বাংলা: ২ জন

ইংরেজি: ৩ জন

গণিত (বাংলা ভার্সন): ১ জন

গণিত (ইংরেজি ভার্সন): ১ জন

আইসিটি: ১ জন

ইসলাম শিক্ষা (বাংলা ভার্সন): ১ জন

ইসলাম শিক্ষা (ইংরেজি ভার্সন): ১ জন

পদার্থবিজ্ঞান: ১ জন

রসায়ন: ১ জন

জীববিজ্ঞান: ১ জন

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে।

বেতন গ্রেড: ১০ম গ্রেড (পে স্কেল-২০২৬ অনুযায়ী)।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও উৎসাহ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

২. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (অ্যাকাউন্টস): ১ জন (পুরুষ)

যোগ্যতা: শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য। এ ছাড়া সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ সার্জেন্ট করণিক হতে হবে।

বেতন গ্রেড: ১৪তম গ্রেড (পে স্কেল-২০২৬ অনুযায়ী)।

৩. সহকারী লাইব্রেরিয়ান: ১ জন (পুরুষ)

যোগ্যতা: শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য। সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্পোরাল বা সার্জেন্ট করণিক হতে হবে।

বেতন গ্রেড: ১৬তম গ্রেড (পে স্কেল-২০২৬ অনুযায়ী)।

৪. সহকারী স্টোরম্যান: ১ জন (পুরুষ)

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। সব পরীক্ষায় দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে। সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ কর্পোরাল বা সার্জেন্ট হতে হবে।

বেতন গ্রেড: ১৬তম গ্রেড (পে স্কেল-২০২৬ অনুযায়ী)।

৫. পিয়ন: ২ জন (পুরুষ)

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, জেএসসি বা জেডিসি পাস হতে হবে।

বেতন গ্রেড: ২০তম গ্রেড (পে স্কেল-২০২৬ অনুযায়ী)।

৬. পরিচ্ছন্নতাকর্মী: ২ জন

পুরুষ: ১ জন

মহিলা: ১ জন

৭. সিকিউরিটি গার্ড: ১ জন (পুরুষ)

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

আরও দেখুন: এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 

আবেদন শুরুর তারিখ: ২০ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

লিখিত পরীক্ষা: বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ক্রমিক নম্বর ১ থেকে ৮-এর পদের লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরে, সময় দুই ঘণ্টা। ক্রমিক নম্বর ৯ থেকে ১৪-এর পদের পরীক্ষা হবে ৫০ নম্বরে, সময় এক ঘণ্টা। উভয় পরীক্ষায় পদ-সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন বাতিল করতে এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950