এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 

২৩ অক্টোবর ২০২৬, ১২:২০ PM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ © টিডিসি সম্পাদিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি

অনুষদ: ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস

প্রতিষ্ঠান: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি শিক্ষকতা ও গবেষণায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

স্বীকৃত ও পিয়ার-রিভিউড একাডেমিক জার্নালে অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হতে হবে। সব শিক্ষাগত পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে।

তবে উল্লেখযোগ্য গবেষণা অর্জন বা দীর্ঘ অভিজ্ঞতা থাকলে কিছু যোগ্যতার শর্ত শিথিল করা হতে পারে।

যেসব গবেষণাদক্ষতায় অগ্রাধিকার: বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে কয়েকটি ক্ষেত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

মলিকিউলার বায়োলজি: জিন এক্সপ্রেশন বিশ্লেষণ, জিনোমিকস, প্রোটিওমিকস, রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি ও উন্নত আণবিক গবেষণাপদ্ধতি।

বায়োইনফরমেটিকস: কম্পিউটেশনাল বায়োলজি, জিনোম ও প্রোটিন সিকোয়েন্স বিশ্লেষণ, স্ট্রাকচারাল বায়োইনফরমেটিকস, অ্যালগরিদম তৈরি, জীববিজ্ঞানে মেশিন লার্নিংয়ের প্রয়োগ এবং বৃহৎ পরিসরের ডেটা বিশ্লেষণ।

ল্যাবভিত্তিক মলিকিউলার বায়োলজি ও কম্পিউটেশনাল পদ্ধতি সমন্বয় করে আন্তবিভাগীয় গবেষণার অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বিমা, গ্র্যাচুইটি এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস।

আরও দেখুন: কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ

যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এআইইউবির ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬

প্রতিষ্ঠানের ঠিকানা: ৪০৮/১ (পুরোনো কেএ ৬৬/১), কুড়াতলী, খিলক্ষেত, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। 

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950