কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ

২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ AM
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ © টিডিসি সম্পাদিত

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, প্রভাষক ও কর্মচারীসহ মোট ৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ অক্টোবর ২০২৬ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে আট ধরনের পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা

১. প্রভাষক: ৫ জন

ইংরেজি: ১ জন

বাংলা: ১ জন

আইসিটি: ১ জন

পদার্থবিজ্ঞান: ১ জন

কৃষিশিক্ষা: ১ জন

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

২. সহকারী শিক্ষক: ১৫ জন

বাংলা: ২ জন

ইংরেজি: ২ জন

গণিত: ২ জন

রসায়ন: ২ জন

ইসলাম শিক্ষা: ২ জন

আইসিটি: ২ জন

কৃষিশিক্ষা: ২ জন

শারীরিক শিক্ষা: ১ জন

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শারীরিক শিক্ষার পদে নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৩. জুনিয়র শিক্ষক: ১২ জন

ইংরেজি: ৩ জন

বাংলা: ২ জন

গণিত: ৩ জন

বিজ্ঞান: ২ জন

ইসলাম শিক্ষা: ২ জন

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

৪. জুনিয়র শিক্ষক, প্রি-প্রাইমারি (মহিলা): ৫ জন

যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

৫. প্রদর্শক: ২ জন

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান) যেকোনো একটিতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৬. শিক্ষক সহকারী (মহিলা): ৬ জন

যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৭. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ৩ জন

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

৮. ল্যাব অ্যাটেনডেন্ট: ২ জন

যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে।

বয়সসীমা ও বিশেষ যোগ্যতা: প্রভাষক, সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক, প্রি-প্রাইমারি জুনিয়র শিক্ষক ও প্রদর্শক পদে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। শিক্ষক সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

প্রভাষক থেকে জুনিয়র শিক্ষক প্রি-প্রাইমারি পর্যন্ত প্রথম চার ধরনের পদের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পাঠদান এবং মাল্টিমিডিয়া ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত সনদের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদনপত্র কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরাবর পাঠাতে হবে। এর সঙ্গে পদের ধরন অনুযায়ী অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

প্রভাষক পদে: ৩০০ টাকা

আরও দেখুন: চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ

সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক ও প্রি-প্রাইমারি জুনিয়র শিক্ষক পদে: ২০০ টাকা

প্রদর্শক ও শিক্ষক সহকারী পদে: ১৫০ টাকা

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে: ১০০ টাকা 

আবেদন শেষ: আবেদনপত্র আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম ও বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে।

পরীক্ষা ও বেতন: সব পদের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এজন্য প্রার্থীদের আলাদাভাবে যোগাযোগ করা হবে না।

বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। 

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950