সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর

২৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ PM
মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও পুলিশের এসআই মিজানুর রহমান

মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও পুলিশের এসআই মিজানুর রহমান © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গাজীপুরের কালীগঞ্জে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশের একটি দল। 

তাকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে দলটি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছায়। এ সময় সড়কের পাশে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের অন্য সদস্যরা। ঠিক তখনই বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের চাপা দেয়। 

এতে এসআই মিজানুর রহমান গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা নিহত হন।  পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রাথমিকে ঝরে পড়ার হার ফের ঊর্ধ্বমূখী, এক বছরেই বাড়ল ৩ শতাংশ

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। এসআই জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চাপা দেওয়া কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিজানুর রহমানের মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাঁর সাবেক সহপাঠী, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। কর্মজীবনে দায়িত্ব পালনকালে তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর পরিচিতজনেরা।

এসআই মিজানুরের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। গত ১৬ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950