সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের

২২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ PM
সড়ক দুর্ঘটনায় নিহত জসিম উদ্দিন

সড়ক দুর্ঘটনায় নিহত জসিম উদ্দিন © সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় তিনি নিহত হন বলে জানিয়েছেন তার স্বজনেরা।

জসিম উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। প্রায় তিন বছর আগে তিনি জীবিকার সন্ধানে সৌদি আরবে যান।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার জসিমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনেরা।

জসিমের চাচা মো. পন্ডিত কামাল জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিনি সৌদি আরবে গিয়েছিলেন।

জসিমের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী রাজু ও শিপন জানান, দুর্ঘটনার পর তার মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জসিমের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950