পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা

২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ PM
পদক্ষেপ

পদক্ষেপ © টিডিসি সম্পাদিত

বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে ১১ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। সংস্থাটির বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের মনিটরিং কার্যক্রমে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে মাসিক বেতন ৩২ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। অভিজ্ঞতার ভিত্তিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (মনিটরিং)

বিভাগ: বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১১ জন

কর্মস্থল: আঞ্চলিক কার্যালয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন: মাসে ৩২,০০০ থেকে ৫০,০০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: আবেদনকারীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) কোর্সের সিসি সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রার্থীদের মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্সড ফিচার, মাইক্রোসফট ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষ হতে হবে। পাশাপাশি বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, যোগাযোগ এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয়ের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দখল থাকতে হবে।

আরও দেখুন: মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে

অভিজ্ঞতা: নতুন স্নাতক কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বেতন ছাড়াও নির্বাচিত প্রার্থীরা সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, বিমা সুবিধা (এসভিএস ও আইপি), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কর্মসম্পাদন সূচক (কেপিআই) অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, পারফরম্যান্স বোনাস, সিটি অ্যালাউন্স, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অথবা পদক্ষেপের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।  

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950