মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে

২৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ PM
মেরি স্টোপস বাংলাদেশ

মেরি স্টোপস বাংলাদেশ © টিডিসি সম্পাদিত

মেরি স্টোপস বাংলাদেশে ক্লিনিক ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির কেরানীগঞ্জে অবস্থিত মেরি স্টোপস ম্যাটারনিটি হাসপাতালে এ নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এ পদে আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে যেকোনো যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর বেতন হবে আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক।

পদের নাম ও কর্মস্থল

পদের নাম: ক্লিনিক ম্যানেজার

প্রতিষ্ঠান: মেরি স্টোপস বাংলাদেশ

কর্মস্থল: মেরি স্টোপস ম্যাটারনিটি হাসপাতাল, কেরানীগঞ্জ

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: প্রতিযোগিতামূলক

আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীর যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে জনস্বাস্থ্য (এমপিএইচ) বা ব্যবসায় প্রশাসনে (এমবিএ) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

স্বাস্থ্যসেবা, ক্লিনিক বা হাসপাতাল পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত দুই বছরের তত্ত্বাবধান বা ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর দলগতভাবে কাজ করার মানসিকতা, চমৎকার যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা এবং নিজ উদ্যোগে কাজ সংগঠিত করার যোগ্যতা থাকতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে নতুন ধারণা গ্রহণে আগ্রহী হতে হবে।

আরও দেখুন: ৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ

এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালাতে জানতে হবে। কাজের প্রয়োজনে স্মার্টফোন ব্যবহারে দক্ষতাও থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে একটি কভার লেটার সংযুক্ত করে ই-মেইলে পাঠাতে হবে।

ই-মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬

যোগাযোগ: +৮৮০ ২৪১০২২২৮৯

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950