৪৩তম বিসিএসে আবেদনের সময় ফের বাড়ছে

১২ মার্চ ২০২১, ১১:৩৬ AM

© ফাইল ফটো

তৃতীয়বারের দফায় বাড়ছে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা। একইসঙ্গে ঘোষিত ৬ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। তবে আবেদনের সময় কতদিন বাড়ানো হবে তা জানা যায়নি। আবেদনের সময়সীমা ও প্রিলিমিনারি পরীক্ষার সময় ঠিক করতে শিগগিরই বৈঠকে বসবে সরকারি কর্ম কমিশনে (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩ লাখ ২০ হাজার আবেদন জমা পড়েছে। চলতি মাসের আরও ১৮দিন বাকি আছে। এরমধ্যে আরও ৭০ থেকে ৮০ হাজার আবেদন আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে। তবে কতদিন বাড়বে তা ঠিক করতে পূর্ণ কমিশনের সভা ডাকা হবে। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনা ও কতদিন বাড়ালে সর্বোচ্চ সংখ্যক আবেদনকারীকে এ বিসিএসের আওতায় নিয়ে আসা যাবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সেশনজটে আটকা পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়াতে পিএসসিকে চিঠি দিয়েছিল। সে আবেদন আমলে নিয়ে আবেদনর সময় ৩১ জানুয়ারি থেকে দুই মাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। একই সঙ্গে ৬ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু এখন যেহেতু ২৪ মের আগে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা হচ্ছে না, তাই আবারও এই সময় বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।

এছাড়া গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলো শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে ২৪ মে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। সেজন্য প্রয়োজনে চলমান বিসিএস পরীক্ষার পেছানো হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬