জনপ্রিয় গায়ক আসিফের গাড়িতে গুলি চালাল কারা, কী বলছে পুলিশ?

২৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ PM
সংগীতশিল্পী আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবর © টিডিসি সম্পাদিত

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্কিংয়ে থাকা গাড়িটিতে গুলি চালানো হয়। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন আসিফ আকবর। কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের স্থানে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার নিজস্ব কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমীন।’

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ নিয়েছি। কারা গুলি চালিয়েছে, এর উদ্দেশ্য কী এসব বিষয় নিয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।’

তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ নিজেদের মতো করে ঘটনাটির তদন্ত করছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসিফ আকবরের মগবাজারে একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। তার ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিংয়ে রাখা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। গুলি কে চালিয়েছে এবং এর উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি আসাদুজ্জামান।

এদিকে, এ ঘটনার বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা খুঁজছে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950