স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ AM
আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর পাঁজরের হাড়

আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর পাঁজরের হাড় © সংগৃহীত

স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন এক তরুণ। কিন্তু সেই আলিঙ্গনেই ভেঙে যায় স্ত্রীর পাঁজরের পাঁচটি হাড়, আরেকটি হাড়ে ধরে চিড়। তীব্র ব্যথায় মাটিতে বসে পড়েন ওই তরুণী। পরিস্থিতি বুঝতে পেরে স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্বামী। পরে বুকের সিটি স্ক্যানে ধরা পড়ে হাড় ভাঙার বিষয়টি। ঘটনাটি নিয়ে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। খবর আনন্দবাজার ডট কমের

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে চীনে। স্ত্রীর এমন অবস্থা দেখে হতবাক হয়ে যান ওই তরুণ। তাঁর দাবি, স্ত্রীকে কতটা ভালোবাসেন, তা বোঝাতেই তিনি শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। তবে সেই আলিঙ্গন যে এমন পরিস্থিতি তৈরি করবে, তা ভাবতে পারেননি তিনি।

প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসা নেওয়ার পর ওই তরুণী এখন বাড়িতে রয়েছেন। স্বামীর সেবায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় মুখোমুখি দাঁড়িয়ে আছেন ওই দম্পতি। স্বামীকে দেখে আনন্দে লাফিয়ে ওঠেন স্ত্রী। এ সময় এগিয়ে এসে তাঁকে শক্ত করে জড়িয়ে ধরেন তরুণ। একপর্যায়ে স্ত্রীকে শূন্যে তুলে ফেলেন তিনি।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই অস্বস্তিতে ছটফট করতে থাকেন তরুণী। হাত নেড়ে স্বামীকে তাঁকে নামিয়ে দিতে বলেন। পরে তাঁকে নামিয়ে দিলে পেটের কাছে হাত দিয়ে বসে পড়েন তিনি। স্ত্রীকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন স্বামী। ব্যথায় কাতরাতে থাকেন ওই তরুণী।

‘মাস্টশেয়ারনিউজ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পরে এটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ‘এ কেমন ভালোবাসা!’ আরেকজন লেখেন, ‘ভিডিওটি দেখার পর থেকে সঙ্গীকে জড়িয়ে ধরতেও ভয় করছে।’;

বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬
অবসরের পর যে পরিচয়ে স্মরণীয় হতে চান লিওনেল মেসি
  • ২৪ অক্টোবর ২০২৬
ওসির সঙ্গে তর্কে জড়ানোর পর রুমিন ফারহানার বিরুদ্ধে পুলিশের …
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
  • ২৪ অক্টোবর ২০২৬
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল আলেমের
  • ২৪ অক্টোবর ২০২৬
বেলা বাড়তেই স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির যান চলাচল, বন্ধ দূরপা…
  • ২৪ অক্টোবর ২০২৬