৪২তম বিসিএসে পরীক্ষার হলে যায়নি ১১% প্রার্থী

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০১ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২৭ হাজার ৫৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে যা ৮৯ শতাংশ। ফলে ১১ শতাংশ পরীক্ষার্থী হলে যায়নি।

তথ্যমতে, ৪২তম বিসিএসে মোট লিপিবদ্ধ প্রার্থী ছিলেন ৩১ হাজার ২৬ জন। তাদের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত ছিলেন ২৭ হাজার ৫৭৩ জন। আর অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৫৩ জন।

এমসিকিউ পদ্ধতিতে মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মেডিকেল সায়েন্স ১০০, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তির উপর ১০ নম্বরের প্রশ্ন করা হয়েছিল। পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। আর ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

সঙ্গত, গত বছরের নভেম্বর মাসে ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বছরের ৭ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার সহকারী সার্জন নিয়োগ দেবে পিএসসি।

নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে চমক রোনান-মাহি, বাদ কারা?
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬