৫০তম বিসিএস প্রিলিমিনারি: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পিএসসি সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, পরীক্ষা হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ যেকোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশি করা হবে। এছাড়া পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে, যা অনুসরণ করতে বলা হয়েছে।

এ ছাড়া পরীক্ষাকালে পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না এবং কান খোলা রাখতে হবে। কারও হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোনো অপরাধ সংঘটন করলে বা তাতে সহায়তা করলে সংশ্লিষ্ট ধারায় বর্ণিত দণ্ড প্রযোজ্য হবে।

পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে সব পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর সব গেট বা ফটক বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ: পিএসসি
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9