৫০তম বিসিএস পরীক্ষা: প্রতি কেন্দ্রে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ AM
পিএসসি

পিএসসি © টিডিসি ফটো

আসন্ন ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় জালিয়াতি রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ৯২টি পরীক্ষার হলে একযোগে অনুষ্ঠিত হবে।

রবিবার (১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ভিতরের ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯২টি পরীক্ষার হলের প্রতিটির জন্য ০১ জন করে ৯২ জন এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ১০ জনসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘নিয়োগ করা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন ভোর ৪টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে ঢাকায় রিপোর্ট করার জন্য নির্দেশনা দেয়া হলো।’

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950