৪০তম বিসিএস: মৌখিক পরীক্ষায় ডাক পেলেন ৪১৫০ জন

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৪ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪০ তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৫০ জনের ভাইভা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

এর আগে গত বুধবার ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিলেও পাস করেন ১০ হাজার ৯ ৬৪ জন। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন। প্রিলিমিনারি পাস করেছিল ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

ভাইভার সূচি দেখতে এখানে ক্লিক করুন

ট্যাগ: পিএসসি
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬