জামায়াত সমর্থন না দিলে একানব্বইয়ে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা: দিলারা চৌধুরী

২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ PM
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী © সংগৃহীত

১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সমর্থন না পেলে বিএনপির রাজনীতি তখনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। একই সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও সরকার গঠনের জন্য জামায়াতের সমর্থন পেতে যোগাযোগ করেছিলেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর সরকার গঠনে জামায়াতে ইসলামীর সমর্থনের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, ‘৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা, যদি জামায়াত সাপোর্ট দিয়ে সরকার গঠন করতে সাহায্য না করত। বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে স্মরণ রাখা দরকার।’

ওই সময়ের ঘটনা স্মরণ করে তিনি বলেন, ‘সেই সময়ে আমি সে ঘটনার সাক্ষী। শেখ হাসিনা নিজেই যোগাযোগ করেছিলেন। তখন জামায়াতের সমর্থন এনে দেওয়ার জন্য তার স্বামীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তিনি জানান, তার স্বামী নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কথা তুললে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আশ্বস্ত করে বলেছিলেন, সে সমস্যা মিটিয়ে দেওয়া হবে, কেবল জামায়াতের সমর্থন নিশ্চিত করতে হবে।’

অধ্যাপক ড. দিলারা চৌধুরী আরও বলেন, শেখ হাসিনা মূলত চেয়েছিলেন ১৯৯১ সালের জাতীয় সংসদ যেন একটি ‘ঝুলন্ত সংসদ’ (হাং পার্লামেন্ট) হয়। তার বক্তব্য অনুযায়ী, ওই সময় সরকার গঠনের সমীকরণে জামায়াতের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতকে ঘিরে তৈরি হওয়া দূরত্বের সমালোচনা করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এখন হঠাৎ করে কী ঘটল যে তাদের সঙ্গে বসাই যাবে না? কার ইঙ্গিতে, কোথা থেকে এই বার্তা আসছে?’

দেশে কৃত্রিম বিভেদ ও অনৈক্য তৈরি করে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

১২ বছর অপেক্ষার পর যমজ সন্তানের জন্ম দিয়েই মারা গেলেন মা, প…
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবির ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে সিএমএইচে রাষ্ট্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মেহেদী হাসান
  • ২৪ অক্টোবর ২০২৬
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা  
  • ২৪ অক্টোবর ২০২৬